আওয়ামী লীগের রবিবার পাল্টা কর্মসূচি


রবিবার সারাদেশে হরতাল ডেকেছে বিএনপি। আজ শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ মঞ্চ থেকে এ ঘোষণা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ শনিবার বিকেলে রাজধানীর গুলিস্তানের জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে দলের শান্তি সমাবেশে এ কর্মসূচি ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।সারাদেশে রবিবার শান্তি সমাবেশের ডাক দিয়েছে আওয়ামী লীগ।
ওবায়দুল কাদের বলেন, ‘খেলা হবে। খেলা হবে। প্রস্তুত তো? ফখরুল-বিএনপি কোথায়? মহাযাত্রা এখন মহাপতন যাত্রা। বিএনপির মহাযাত্রা এখন মরণযাত্রা। খেলা হবে। সেমিফাইনালে আমরা গেছি। তারপর ফাইনাল নির্বাচনে।’
সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘আগামীকাল রবিবার মহানগর, জেলা, থানা ও উপজেলা সহ সারাদেশে শান্তি সমাবেশ করবে আওয়ামী লীগ। একই সঙ্গে সারাদেশে সতর্ক অবস্থান থাকবে।



