বিশেষ-প্রতিবেদন

কুড়িল-ইটাখোলা রুটের বিআরটিসি এসি বাসে যাত্রীদের ভোগান্তি, এসি থেকে ঝরছে পানি

রাজধানীর কুড়িল থেকে ইটাখোলা রুটে চলাচলকারী বিআরটিসির এসি বাসে যাত্রীদের ভোগান্তির অভিযোগ উঠেছে। যাত্রীদের অভিযোগ, বাসের এসি ঠিকমতো কাজ না করায় কাঙ্ক্ষিত ঠান্ডা পাওয়া যাচ্ছে না। এর মধ্যে বাসের ছাদে থাকা এসি ইউনিট থেকে পানি পড়ায় যাত্রীদের দুর্ভোগ আরও বেড়েছে।

সম্প্রতি যাত্রীদের তোলা একটি ছবিতে দেখা যায়, বাসের ভেতরে এসির অংশ থেকে পানি পড়া ঠেকাতে কাপড় ঝুলিয়ে রাখা হয়েছে। এতে বাসটির রক্ষণাবেক্ষণ ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠেছে।

যাত্রীদের অভিযোগ, এসি বাস হিসেবে ভাড়া নেওয়া হলেও বাস্তবে অনেক সময় বাসের ভেতরে স্বাভাবিকের তুলনায় অতিরিক্ত গরম অনুভূত হয়। অন্যদিকে এসি থেকে পানি পড়ায় আসন ও বাসের ভেতরের বিভিন্ন অংশ ভিজে যাচ্ছে। ফলে যাত্রীদের স্বাভাবিকভাবে যাতায়াত করতে অসুবিধা হচ্ছে।

যাত্রীদের আরও অভিযোগ, সাম্প্রতিক সময়ে বাসভাড়া বাড়ানো হলেও সেবার মান সে অনুযায়ী উন্নত হয়নি। নিয়মিত রক্ষণাবেক্ষণ ও তদারকির অভাবে ত্রুটিপূর্ণ বাসও রাস্তায় চলাচল করছে বলে তাদের দাবি।

একাধিক যাত্রী বলেন, এসি বাসের জন্য বাড়তি ভাড়া দেওয়ার পরও যদি এসি কাজ না করে এবং উল্টো পানি পড়ে, তাহলে বাড়তি ভাড়া নেওয়ার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন থেকেই যায়। তাদের দাবি, যাত্রীসেবার মান নিশ্চিত করতে বিআরটিসির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়মিত বাস পরিদর্শন ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম জোরদার করা প্রয়োজন।

যাত্রীদের প্রত্যাশা, অভিযোগটি গুরুত্বের সঙ্গে নিয়ে বিআরটিসির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত বাসটির এসি ও অন্যান্য ত্রুটি মেরামত এবং নিয়মিত রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করা হবে।

Related Articles

Back to top button