তেজগাঁওয়ে ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা;৪ জনের মরদেহ উদ্ধার


রাজধানীর তেজগাঁও রেলস্টেশনে ঢাকাগামী আন্তঃনগর মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে দুর্বৃত্তদের দেওয়া আগুনে নারী-শিশুসহ চারজনের মৃত্যু হয়েছে।
তেজগাঁওয়ে ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় নারী ও শিশুসহ চারজনের মরদেহ ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের মর্গে নিয়ে আসা হয়েছে।আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে তাদের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।
নিহতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- নাদিরা আক্তার পপি (৩৫) এবং তার তিন বছরের শিশু সন্তান ইয়াসিন।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার বলেন, ‘আজ ভোর ৫টা ৪ মিনিটে আমাদের কাছে সংবাদ আসে তেজগাঁও রেলওয়ে স্টেশনে মোহনগঞ্জ এক্সপ্রেসের ৩টি বগিতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। আমাদের ৩টি ইউনিট সকাল পৌনে ৭টার দিকে আগুন নির্বাপণ করে। একটি বগি থেকে ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।’(সূত্রঃআমাদের সময়)



