মধ্যপ্রাচ্য থেকে দ্রুত যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের ছাড়তে বলল ইরান


ইরানের সিরিকে বিয়ের অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের হামলা কোনো প্রযুক্তিগত ভুল নয়, বরং যুদ্ধাপরাধ বলে জানিয়েছেন দেশটির সংসদের ডেপুটি স্পিকার আলী নিকজাদ। একই সঙ্গে তিনি মার্কিন কর্মকর্তাদের যত দ্রুত সম্ভব মধ্যপ্রাচ্য ছাড়ার পরামর্শ দিয়েছেন
মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) সংসদের এক ভার্চুয়াল অধিবেশনে তিনি এ মন্তব্য করেন।একই সঙ্গে তিনি মার্কিন কর্মকর্তাদের যত দ্রুত সম্ভব মধ্যপ্রাচ্য ছাড়ার পরামর্শ দিয়েছেন।
তিনি জানান, হামলাটি যদি ‘প্রযুক্তিগত ভুল’ও হয়ে থাকে, তাহলে তা যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতার দুর্বলতাই প্রকাশ করে।
তার দাবি, উন্নত প্রযুক্তির ক্ষেপণাস্ত্র ব্যবহার করেও বিয়ের অনুষ্ঠানে প্রায় ৩০০ মিটার দূরে আঘাত হানা হয়েছে।
নিকজাদ আরও বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের এখন ‘আমেরিকার শ্রেষ্ঠত্ব ফিরিয়ে আনা’র দাবি না করে ‘লজ্জাজনক পরাজয়’ সামাল দেওয়ার দিকে মনোযোগ দেওয়া উচিত।
মার্কিন কর্মকর্তাদের উদ্দেশে নিকজাদ বলেন, ‘আপনাদের যে সামান্য সুনাম এখনো অবশিষ্ট আছে, সেটুকুও হারানোর আগে যত দ্রুত সম্ভব অঞ্চলটি ছেড়ে যান।’
তিনি আরও দাবি করেন, মার্কিন কমান্ড সেন্টারে হামলার পর দেশটির কয়েকজন সামরিক কমান্ডার হোটেলে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। পাশাপাশি মার্কিন সেনাদের মধ্যে হতাশা ও আত্মহত্যার ঘটনা বাড়ছে বলেও দাবি করেন তিনি।



