যেকোনও ধরনের অরাজকতা করলে ব্যবস্থা নেওয়া হবে,প্রধানমন্ত্রী তারেক রহমান


শনিবার (৫ সেপ্টেম্বর) বিকালে রাজধানীর খামারবাড়ীতে কৃষিবিদ ইনস্টিটিউশনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিগত দিনে বিএনপি রাজপথে ছিল, গুপ্ত অবস্থায় কিছু করেনি। তিনি প্রশ্ন রেখে বলেন, গুপ্তদের মধ্য থেকে কেউ কি অরাজকতা তৈরির চেষ্টা করছে? তাহলে তারাই কি স্বৈরাচারকে ফিরিয়ে আনার চেষ্টা করছে? স্বৈরাচার কি আবার গুপ্তদের মাঝে গুপ্ত হয়ে আছে? একজন আরেকজনকে আড়াল করার চেষ্টা করছে?
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যেকোনও ধরনের অরাজকতা করলে ব্যবস্থা নেওয়া হবে। প্রত্যেকেরই সীমার মধ্যে থাকা দরকার।
তারেক রহমান বলেন, বিদ্যুৎ ও জ্বালানি নিয়ে স্বৈরাচার ও অন্তর্বর্তী সরকারের আমলের সমস্যা নিয়ে কিছু দল বিভ্রান্তি ছড়াচ্ছে। তবে জনগণকে দেওয়া সব প্রতিশ্রুতি বিএনপি সরকার বাস্তবায়ন করবে। গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা হবে। মানুষের যেন কষ্ট না হয়, সেজন্য বিএনপির নেতাকর্মীদের কাজ করার আহ্বান জানান সরকারপ্রধান।



