সিলেট

সুনামগঞ্জ শাল্লায় স্থানীয় সরকার দিবস পালিত

শাল্লা (সুনামগঞ্জ )প্রতিনিধি।

“সেবা ও উন্নতির দক্ষ রুপকার
উন্নয়নে উদ্ভাবন স্হানীয় সরকার”

এ প্রতিপাদ্য কে সামনে রেখে সুনামগঞ্জের শাল্লা উপজেলা প্রশাসনের আয়োজনে ১৭ সেপ্টেম্বর রবিবার স্থানীয় সরকার দিবস উপলক্ষে উপজেলা সদরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ গণ মিলয়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু তালেবের সভাপতিত্বে ও হাবিবপুর ইউনিয়ন পরিষদের সদস্য সচিব সমির সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন শাল্লা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দিপু রঞ্জন দাস, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও শাল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সাত্তার মিয়া, উপজেলা কৃষিবিদ আব্দুল্লাহ আল মামুন তুষার, প্রাণিসম্পদ কর্মকর্তা সজিব হাওলাদার, এস আই আব্দুল আলীম।
অনুষ্ঠানে স্থানীয় সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান প্রধান, উপজেলার ৪টি ইউনিয়ন পরিষদের সদস্য সচিব , গ্রামপুলিশ, উপজেলার স্কাউট দল, শিক্ষক- শিক্ষার্থী সহ প্রমূখ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তাগণ স্থানীয় সরকারের বিভিন্ন কার্যক্রমের উপর আলোকপাত করে বিস্তর বক্তব্য রাখেন।

Related Articles

Back to top button