বিশেষ-প্রতিবেদন

কিশোর গ্যাং এর অন্যতম লিডার মোঃ ইউনুছ ও তার সহযোগী গ্রেফতার

হাতের কব্জি কেটে টিকটক করা কিশোর গ্যাং “আনোয়ার ও স্যুটার আনোয়ার গ্রুপ” এর অন্যতম দুর্র্ধষ লিডার মোঃ ইউনুছ (২৮) ও তার সহযোগী’কে রাজধানীর মোহাম্মদপুর থেকে গ্রেফতার করেছে র‌্যাব-২।

গতকাল ০৪ অক্টোবর ২০২৩ইং তারিখ ২৩.৪৫ ঘটিকায় র‌্যাব-২ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কিশোর গ্যাং “আনোয়ার ও স্যুটার আনোয়ার গ্রপ” এর দুর্ধর্ষ  লিডার হাত কেটে টিকটক করা গ্রপের অন্যতম সদস্য ইউনুস(২৮), পিতা-মৃত আব্দুর রহমান শিকদার, থানা-মুলাদী, জেলা-বরিশাল এবং তার সহযোগী মোঃ সাইফুল ইসলাম, ছোট সাইফুল(৩৬), পিতা-আব্দুল রশিদ বিলাতী, থানা-রায়পুর, জেলা-লক্ষীপুর, দ্বয়কে ঢাকার মোহাম্মদপুর থানাধীন খিলজি এলাকা হতে ছিনতাই করার সময় হাতে নাতে গ্রেফতার করেছে র‌্যাব ২। গ্রেফতারকালে ছিনতাইকারীদের দখল হতে ০২টি ছুরি ও ০২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

কিছু দিন পূর্বেও মোহাম্মদপুরের কিশোর গ্যাংদের মধ্যে অন্যতম “আনোয়ার ও স্যুটার আনোয়ার গ্রপ” এর কিশোর গ্যাং সদস্য হিসেবে মোঃ ইউনুছ(২৮) ছিনতাইকালে ভিকটিমদের হামলা করে মারাত্মক যখম করার মত ঘটনা ঘটিয়েছে।

গ্রেফতারকৃতদের কাছ থেকে প্রাপ্ত তথ্য উপাত্ত বিশ্লেষণ করে পরবর্তীতে র‌্যাব-২ এই ধরনের অভিযান অব্যহত থাকবে এবং আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন আছে বলেও গণমাধ্যমকে র‍্যাব (২) থেকে জানিয়েছেন।

Related Articles

Back to top button