আন্তর্জাতিক

জাতিসংঘের সাধারণ অধিবেশন আজ শুরু

বিভাজন কমিয়ে ঐক্যের বার্তায় আজ শুরু হচ্ছে জাতিসংঘের ৭৮তম সাধারণ অধিবেশন (ইউএনজিএ)। জাতিসংঘ বলছে, টেকসই উন্নয়নের বেশ কয়েকটি লক্ষ্যমাত্রা ঝুঁকির মধ্যে রয়েছে।

২০৩০ সালের মধ্যে সারা বিশ্বের মানুষের জন্য শান্তি, সমৃদ্ধি ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে গৃহীত কর্মপরিকল্পনা লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ হচ্ছে। জলবায়ু সংকট, অর্থনৈতিক স্থবিরতা, মন্দা, যুদ্ধ এবং কোভিডের প্রভাবে দারিদ্র্য বরং বেড়েছে। চরম দারিদ্র্যের সংখ্যা চার বছর আগের তুলনায় এখন বেশি। ২০৩০ সালের মধ্যে বিশ্বের মাত্র ৩০ শতাংশ দেশ দারিদ্র্য নিরসনের লক্ষ্যমাত্রা অর্জন করবে।

৭৮ তম অধিবেশনে বিশ্বের বিভিন্ন নেতারা অংশ নিচ্ছে।

জাতিসংঘের সদর দপ্তরে আজ থেকে শুরু হচ্ছে দুই দিনব্যাপী এসডিজি (সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল) সামিট।

প্রধামন্ত্রী শেখ হাসিনা আজ এসডিজি সামিটে অংশ নেবেন। তিনি জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে গতকালই নিউইয়র্কে পৌঁছান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল জাতিসংঘের সদর দপ্তর সিআর-১৬তে একটি উচ্চ পর্যায়ের গোলটেবিল বৈঠকে ভাষণ দেবেন।

Related Articles

Back to top button