কৃষি ও প্রকৃতি

দেশে কৃষিপণ্য উৎপাদন ও কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণের বড় বিনিয়োগের সুযোগ আছে

রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে গতকাল বুধবার বিকেলে আয়োজিত কমনওয়েলথ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ফোরামের  এক সেমিনারে অংশ নিয়ে  সালমান এফ রহমান বলেন,দেশে কৃষিপণ্য উৎপাদন ও কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণের বড় বিনিয়োগ সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশে প্রযুক্তিনির্ভর কৃষি খাতে বিনিয়োগের জন্য কমনওয়েলথ দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।

কমনওয়েলথভুক্ত দেশগুলোতে বাংলাদেশের সম্ভাবনা নিয়ে আয়োজিত সেমিনারে সালমান এফ রহমান বলেন, ‘বাংলাদেশ জনবহুল দেশ হলেও আমাদের প্রয়োজনীয় অধিকাংশ কৃষিপণ্য আমরা উৎপাদন করছি। এ ছাড়া গম, সূর্যমুখী, ভুট্টাসহ বিভিন্ন পণ্য উৎপাদনের মাধ্যমে কৃষি খাতে বৈচিত্র্যও আনছি। ফলে যেসব দেশ উদ্ভাবনী ও উন্নত প্রযুক্তি নিয়ে কাজ করছে, তারা এগিয়ে আসতে পারে।

এর আগে বুধবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দুই দিনব্যাপী সিটিআইএফ সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

খাতভিত্তিক জ্ঞান ও প্রযুক্তি বিনিময় অনেক বেশি গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে বিদেশি বিনিয়োগকারীরা এগিয়ে আসতে পারেন ও বর্তমানে দেশে বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে সব ধরনের সুযোগ-সুবিধা রয়েছে উল্লেখ করে বিএসইসির চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন।

সেমিনারে ব্রিটিশ ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্টের ব্যবস্থাপনা পরিচালক শ্রীনি নাগরাজন বলেন, দীর্ঘমেয়াদি টেকসই বিনিয়োগের জন্য শূন্য কার্বন নিঃসরণ, নারীর সমতা, কমিউনিটি উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করা প্রয়োজন।

সম্মেলনে কমনওয়েলথভুক্ত দেশগুলোর ৩০০ জনের বেশি আন্তর্জাতিক প্রতিনিধি অংশ নিয়েছেন।

Related Articles

Back to top button