রাজনীতি

নেতাদের যে নির্দেশনা দিলেন খালেদা জিয়া

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে গিয়েছিলেন গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতারা।

খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে বেরিয়ে হাসপাতালের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন গণতন্ত্র মঞ্চের নেতারা। এসময় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না সাংবাদিকদের বলেন, বেগম খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ। রাজনৈতিক কথা বলার মত অবস্থায় নাই।আমরা তাকে জানিয়েছি আমরা এক দফা আন্দোলন করছি।

খালেদা জিয়া অসুস্থ থাকার কারণে বেশি কথা বলতে না পারলেও,চলমান আন্দোলন জোরদার এবং যারা বাহিরে আছেন তাদের আন্দোলন অব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন।

সামনের মাসে বিএনপির আন্দোলন আরো জোরদার হবে বলেও গণতন্ত্র মঞ্চের নেতারা জানান।

Related Articles

Back to top button