বিনোদন

‘নেত্রী: দ্য লিডার’! ছবিটি জাওয়ান এর নকল ভাবলে ভুল করবেন

সম্প্রতি বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে বলিউড বাদশাহ শাহরুখ খানের নতুন সিনেমা ‘জওয়ান’। অপরদিকে ঢাকাই সিনেমার তারকা দম্পতি অনন্ত জলিল ও বর্ষার ‘নেত্রী: দ্য লিডার’ মুক্তি অপেক্ষায়।

‘জওয়ান’ সিনেমাটি দেখার পর ‘নেত্রী: দ্য লিডার’র নায়িকা বর্ষা দাবি করেছেন, শাহরুখের ‘জওয়ান’র সঙ্গে তার সিনেমা অনেকটাই মিলে যায়। বিশেষ করে অ্যাকশনের দৃশগুলো। ফলে সিনেমাটি মুক্তির পর অনেক দর্শক বলতেই পারে, ‘জওয়ান’র নকল ‘নেত্রী: দ্য লিডার’! কিন্তু আগেই বলা ভালো আমাদের শুটিং শুরু হয়েছিল ২০২১ সালে।

নেত্রী: দ্য লিডার’ সিনেমাটি নির্মাণ করেছেন এক ভারতীয় পরিচালক উপেন্দ্র মাধব। অনন্ত-বর্ষার পাশাপাশি  আরও অভিনয় করছেন বলিউডের কবির দুহান সিং, তরুণ অরোরা ও প্রদীপ রাওয়াত। এছাড়াও ইলিয়াস কাঞ্চন, কাজী হায়াতসহ তুরস্কের অনেক অভিনয়শিল্পীদের দেখা যাবে এতে। সব ঠিক থাকলে আগামী ১৬ ডিসেম্বর মুক্তি পাবে ‘নেত্রী: দ্য লিডার’।

Related Articles

Back to top button