আন্তর্জাতিক
নোবেল বিজয়ীদের নাম ঘোষণা আজ সোমবার শুরু


প্রতি বছর ৬টি ক্যাটাগরিতে নোবেল পুরষ্কার প্রদান করা হয়।প্রতিবছর অক্টোবর মাসের প্রথম সোমবার শুরু হয় জয়ীদের নাম ঘোষণা।
চিকিৎসাশাস্ত্রের নোবেল জয়ীর নাম প্রথম দিন ঘোষণা করা হবে।শান্তি পুরস্কার ঘোষণা হয় নরওয়ে থেকে। সাহিত্য ও অর্থনীতিসহ অন্য পুরস্কারগুলোর ঘোষণা আসে সুইডেন থেকে।আগামী ৫ অক্টোবর সাহিত্য ও ৬ অক্টোবর শান্তিতে নোবেল বিজয়ীদের নাম জানা যাবে। ৯ অক্টোবর ঘোষণা করা হবে অর্থনীতির নোবেল বিজয়ীর নাম।
সুইডেনের বিজ্ঞানী আলফ্রেড নোবেলের নামে ও তার রেখে যাওয়া অর্থে দেওয়া হয় চিকিৎসা, পদার্থবিদ্যা, রসায়ন, সাহিত্য ও শান্তির নোবেল পুরস্কারগুলো।১৯৬৮ সাল থেকে এ পুরস্কার দেওয়া শুরু করে কর্তৃপক্ষ।



