জাতীয়

বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি

বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকেরা রাতেই গুলশানের বাসায় গিয়ে তাঁর স্বাস্থ্য পরীক্ষা করেছেন।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার বিষয়টি নিশ্চিত করেছেন।

খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় জরুরি কিছু পরীক্ষা-নিরীক্ষা করেছেন চিকিৎসকেরা। তাঁকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হতে পারে।

এর আগে গত বুধবার খালেদা জিয়ার শারীরিক অবস্থা কিছুটা খারাপ হয়। এরপর মেডিকেল বোর্ডের সদস্যরা গুলশানে খালেদা জিয়ার বাসভবনে গিয়ে তাঁর স্বাস্থ্যের কিছু পরীক্ষা করেন।

চলতি মার্চ মাসের ১৩ তারিখ এভারকেয়ার হাসপাতালে নিয়ে খালেদা জিয়ার স্বাস্থ্যের কিছু পরীক্ষা করা হয়েছিল। সে সময় এক দিন হাসপাতালে ছিলেন তিনি।

Related Articles

Back to top button