আন্তর্জাতিক

ব্রাজিলে বিমান বিধ্বস্ত,নিহত সকল আরোহী

ব্রাজিলের উত্তরাঞ্চলীয় অ্যামাজোনাস প্রদেশে পর্যটকদের বহনকারী একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এতে ১৪ জন নিহত হয়েছেন। প্রদেশটির গভর্নর এ তথ্য নিশ্চিত করেছেন। খবর রয়টার্স ও সিএনএনের।

ঝড়ো আবহাওয়ায় অবতরণের চেষ্টা করার সময় বিমানটি বিধ্বস্ত হয়ে যায় বলে জানিয়েছেন।

এক সংবাদ সম্মেলনে বলেছেন, বিমানের সকল আরোহী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১২ জন যাত্রী এবং দুইজন ক্রু ছিলেন। এক বিবৃতিতে বলা হয়েছে, প্রাথমিক তদন্তে জানা গেছে, যাত্রীরা ব্রাজিলিয়ান এবং বিনোদনমূলক মাছ ধরার প্রতিযোগিতায় অংশ নিতে অঞ্চলটিতে যাচ্ছিলেন।

উদ্ধার টিম সেখানে অবস্থান করছে বিমান বিধ্বস্তের পর থেকে।নিহতদের পরিবারের প্রতি সংহতি ও প্রার্থনা প্রকাশ করেছেন গভর্নর উইলসন লিমা এক্স।

Related Articles

Back to top button