খেলাধুলা

ভারতের বিপক্ষে খেলবে আজ বাংলাদেশ

এশিয়া কাপে বিদায়ী বাংলাদেশ নিয়মরক্ষার ম্যাচে আজ ভারতের মুখোমুখি হবে।এশিয়া কাপে সুপার ফোরের শেষ ম্যাচে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টা নামবে দুদল। বাংলাদেশ ইতোমধ্যে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। অন্যদিকে ভারত আগেই ফাইনাল নিশ্চিত করেছে।

সুপার ফোরে বাংলাদেশ পাকিস্তান ও শ্রীলংকার বিপক্ষে হেরে যায়। ফাইনালে উঠতে একটি আশা বেঁচে থাকলেও ভারত শ্রীলংকার নাটকীয় জয়ে সেটিও শেষ হয়ে যায়।

 আজ বাংলাদেশর একাদশ (সম্ভাব্য): মেহেদী হাসান মিরাজ, তানজিদ হাসান/মোহাম্মদ নাঈম, লিটন দাস (উইকেটরক্ষক), সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহীদ হৃদয়, আফিফ হোসেন, শামীম হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ।

Related Articles

Back to top button