বিনোদন

মারা গেছেন পরিচালক সোহানুর রহমান সোহান

ঢাকাই সিনেমার জনপ্রিয় পরিচালক সোহানুর রহমান সোহান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বুধবার সন্ধ্যা ৭টায় উত্তরার ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সোহানের পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে সালমান শাহ ও মৌসুমীকে সিনেমায় নিয়ে আসেন। শাকিব খানের প্রথম মুক্তিপ্রাপ্ত ‘অনন্ত ভালোবাসা’ সিনেমারও পরিচালক তিনি।

সোহানুর রহমান সোহানের পরিচালিত প্রথম সিনেমা ‘বিশ্বাস অবিশ্বাস’। এছাড়াও তিনি নির্মাণ করেছেন ‘বেনাম বাদশাহ’, ‘স্বজন’, ‘আমার ঘর আমার বেহেশত’-এর মতো জনপ্রিয় ও সুপারহিট নানা সিনেমা।

গতকাল মঙ্গলবার তার স্ত্রী মারা যান।তার একদিন পর আজ বুধবার মারা গেলেন বাংলাদেশ চলচ্চিত্রের অন্যতম এই পরিচালক।

Related Articles

Back to top button