আন্তর্জাতিক

লিবিয়ায় ঘূর্ণিঝড় ও বন্যায় মৃতের সংখ্যা ছাড়িয়ে এক হাজারে

লিবিয়ায় ভয়াবহ ঘূর্ণিঝড় ও বন্যায় মৃতের সংখ্যা ছাড়িয়ে গেছে এক হাজার। মঙ্গলবার বন্যা স্রোতে ভেঙে গেছে ডের্না শহরের এক গুরুত্বপূর্ণ বাঁধ। এতে শহরের প্রায় এক চতুর্থাংশ বন্যার পানিতে ভেসে গেছে। এখন পর্যন্ত এক হাজারেরও বেশি মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ, এখনও নিখোঁজ রয়েছে কমপক্ষে ১০ হাজার।(তথসুত্রঃ রয়টার্স)

এর আগে, রোববার (১০ সেপ্টেম্বর) শক্তিশালী ঝড় দানিয়েল আঘাত হানে উত্তর আফ্রিকার দেশটিতে। তীব্র ঝড়ের প্রভাবে তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। সবচেয়ে ক্ষতিগ্রস্ত বেনগাজি, সুসি, দেরনা ও আল মার্জ। দু’টি বাধ ভেঙে তলিয়েছে ১ লাখ বাসিন্দার এলাকা। বিধ্বস্ত দেড় শতাধিক ঘরবাড়ি। ক্ষতিগ্রস্ত পশ্চিমাঞ্চলীয় শহর মিসরাতাও। দেশটিতে জারি করা হয়েছে জরুরি অবস্থা। স্কুল ও দোকানপাট বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়েছে। বেনগাজি ও ত্রিপেলিভিত্তিক উভয় প্রশাসনই তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে।

লিবিয়ার আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের প্রধানমন্ত্রী আব্দুলহামিদ বেইবা বলেন, রবিবার সবগুলো রাষ্ট্রীয় সংস্থাকে দ্রুত পরিস্থিতি সামালের নির্দেশনা দেওয়া হয়েছে।

 

Related Articles

Back to top button