আন্তর্জাতিক

লিবিয়া থেকে দেশে ফিরলেন বাংলাদেশিরা

লিবিয়া থেকে দেশে ফিরেছেন ১৪৩ বাংলাদেশি। আজ মঙ্গলবার সকালে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

পররাষ্ট্র মন্ত্রণালয় ও লিবিয়াতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় তারা দেশে এসে পৌঁছান।

আইওএম এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দেশে ফিরে আসার পর প্রত্যেক বাংলাদেশিকে বাড়ি ফেরার খরচ হিসেবে ৫ হাজার ৮৯৬ টাকা করে দেওয়া হয়।

ফেরত আসা ১৪৩ জনের বাইরে এখনো দেশে আসার অপেক্ষায় আছেন ৩২০ বাংলাদেশি। তারা ত্রিপোলি ও বেনগাজীর ডিটেনশন সেন্টারে আটক আছেন। আগামীকাল বুধবার ও আগামী ৫ ডিসেম্বর তাদের দেশে ফেরত পাঠানো হবে।

Related Articles

Back to top button