হাজেরা আক্তার ববি চৌদ্দগ্রাম উপজেলা নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত কান্ডারী


আসন্ন চৌদ্দগ্রাম উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের হয়ে জনাব রহমতুল্লাহ বাবুল চেয়ারম্যান পদে,জনাব ইসহাক খান পুরুষ ভাইস চেয়ারম্যান পদে এবং জনাবা হাজেরা আক্তার ববি মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনীত প্রার্থী হয়েছেন।
উপজেলা নির্বাচনে রহমতুল্লাহ বাবুল চেয়ারম্যান পদে,পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ইসহাক খান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে হাজেরা আক্তার ববি লড়বেন।
চৌদ্দগ্রামের জনমানুষের নেতা এমপি মুজিবুল হকের সিদ্ধান্ত সর্বদাই চুড়ান্ত সিদ্ধান্ত হিসেবে গণ্য করে মাঠপর্যায়ে কাজ করছেন তৃণমূল নেতাকর্মীরা।মনোনীত প্রার্থীদের পক্ষেই সবাই কাজ করবেন এবং বিজয়ী করে আনবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা।
মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হাজেরা আক্তার ববির সাথে কথা বল্লে উনি ডিবিনিউজ২৪ কে জানান,”উনি সর্বদাই এমপি মহোদয়ের সিদ্ধান্তের প্রতি আস্থা রেখেছেন।উনি নির্বাচন হয়ে এমপি মহোদয় এবং আওয়ামী লীগের হাতকে শক্তিশালী করতে কাজ করে যাবেন।তিনি চান চৌদ্দগ্রামকে একটি রোল মডেল তৈরী করতে।”
একজন নারী নেত্রী হিসেবে নির্বাচিত হলে নারীদের জন্য কোন চিন্তা ভাবনা আছে কিনা জানতে চাইলে তিনি জানান,”অবশ্যই তিনি নারীদের উন্নয়নে কাজ করবেন।বাকিটা কথায় নয় কাজে প্রমাণ দিতে বিশ্বাসী বলে তিনি মনে করেন।”
উল্লেখ্য আসন্ন উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে ৫ জুন এবং মনোনয়ন দাখিলের শেষ সময় ৯ মে।



