আন্তর্জাতিক

আল-আকসা ছাড়তে বাধ্য হয়েছেন শত শত ফিলিস্তিনি রোগী ও স্বাস্থ্যকর্মী

অবরুদ্ধ গাজা উপত্যকার হাসপাতাল আল-আকসা ছাড়তে বাধ্য হয়েছেন শত শত ফিলিস্তিনি রোগী ও স্বাস্থ্যকর্মী। তারা কোথায় আছে তার কোনো তথ্য নেই। আজ সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ও জাতিসংঘ।

ইসরায়েলের অনবরত বোমা বর্ষণে বাস্তুহারা ও আহতরা হাসপাতালে জড়ো হয়। এই ঢল ঠেকাতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। ডব্লিউএইচওর একজন কর্মী ও জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সমন্বয়ক দপ্তরের এর প্রতিনিধি গতকাল রবিবার গাজার মধ্যাঞ্চলের একমাত্র কার্যকর অবস্থায় থাকা হাসপাতালটি পরিদর্শনে যান।

তারা জানান, ইসরায়েলের বোমা বর্ষণে হাজার হাজার মানুষ হাসপাতালে আশ্রয় নিয়েছে। হাসপাতালের পরিচালক জানান, বোমা হামলা বেড়ে যাওয়ায় প্রতিনিয়তিই মানুষ হাসপাতালে আসছে। তাদের জায়গা করে দিতে স্থানীয় স্বাস্থ্যকর্মী ও ৬০০ রোগী হাসপাতাল ছাড়তে বাধ্য হয়েছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেব অনুযায়ী ৫ থেকে ৭ জানুয়ারি ইসরায়েলের হামলায় অন্তত ২২৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৯৬ জন।

Related Articles

Back to top button