জাতীয়

আলু,পেঁয়াজ ও ডিমের নতুন দাম নির্ধারণ

প্রতি পিস ডিমের দাম নির্ধারণের পাশাপাশি আলু ও পেঁয়াজের দামও বেঁধে দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। একই সঙ্গে ডিম আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথমে অল্প পরিমাণে আমদানি করা হবে। এরপরও যদি দাম না নিয়ন্ত্রণে থাকে তাহলে ব্যাপক আকারে আমদানি করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।( সূত্র: ডিবিসি নিউজ, জাগোনিউজ,আমাদের সময়)

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে নিত্যপ্রয়োজনীয় কৃষিপণ্যের উৎপাদন, চাহিদা ও মূল্য পরিস্থিতি পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।

ডিমের দাম নির্ধারণ করা হয়েছে প্রতি পিস ১২ টাকা,আলু কেজি ৩৫-৩৬ টাকা,পেঁয়াজ প্রতি কেজি ৬৪-৬৫ টাকা।

ভোক্তা অধিকার মাঠে থেকে  সরাসরি এটি মনিটরিং করবে বলেও জানা গেছে।

Related Articles

Back to top button