ইসরায়েলে সমন্বিত হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান


ইসরায়েলে সমন্বিত হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান।রবিবার (০৬ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইসরায়েলি সংবামাধ্যম জেরুজালেম পোস্ট। আর এ হামলায় যুক্ত করা হবে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ, ফিলিস্তিনের গাজার স্বাধীনতাকামী হামাস, ইয়েমেনের হুতি এবং ইরাকের ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠীকে।
২০২৩ সালের ৭ অক্টোবর অবৈধভাবে দখল করে রাখা ফিলিস্তিনের ভূখণ্ডে (ইসরায়েল) হামলা চালায় গাজার সশস্ত্র গোষ্ঠী হামাস। তবে ওই সময় তারা ইরান বা হিজবুল্লাহকে এ ব্যাপারে অবহিত করেনি। এর বদলে নিজেরা এক হামলা চালায়।
হামাসের হামলার সময় যে হিজবুল্লাহ ও ইরান একসঙ্গে সমন্বিত হামলা চালায়নি, সেটিও এবার বিবেচনায় নেওয়া হচ্ছে।
জেরুজালেম পোস্টের প্রতিবেদনে বলা হয়, আরব সংবাদমাধ্যগুলোর প্রতিবেদন থেকে ইঙ্গিত পাওয়া গেছে ইরান এখন ইসরায়েলের বিরুদ্ধে একসঙ্গে একাধিক ফ্রন্ট খুলতে চায়। অর্থাৎ একই সময়ে বিভিন্ন দিক থেকে ইসরায়েলে হামলা হবে।
ইরানের বিপ্লবী গার্ডের চৌকস ইউনিট কুর্দস ফোর্সের কর্মকর্তারা সম্প্রতি হিজবুল্লাহ, হুতি এবং ইরাকি মিলিশিয়ার কমান্ডারদের সঙ্গে বৈঠক করেছেন। তাদের আলোচনার বিষয় হলো উত্তেজনা বৃদ্ধি করা।



