লাইফস্টাইল

ওজন কমবে আর শরীর মজবুত হবে সহজ উপায়ে

রাতে ভাত রুটি না খেয়ে স্বাস্থ্যকর হালকা খাবার খান।

রাত ৮ টার মাঝে রাতের খাবার খেয়ে ফেলতে হবে,এতে করে খাবার সহজে হজম হবে।যতটা সম্ভব হালকা খাবার খেতে হবে।ভাত,রুটি, চিনি জাতীয় খাবার অর্থাৎ কার্বোহাইড্রেট বাদ দিতে হবে।

এর পরিবর্তে খাওয়া যেতে পারে স্যুপ,ডিম,সালাদ,ফল কিংবা শুধু সবজি।

অতিরিক্ত ওজন থাকলে শরীরে নানা সমস্যা বাসা বাঁধে। ওজন বেশি থাকলে সেখান থেকে একাধিক সমস্যা আসে। ডায়াবেটিস, কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইডের কারণ এই ওজন।

চিকিৎসকেরা তাই অতিরিক্ত ওজন সব সময় কমিয়ে ফেলতে বলেন। ওজন বেশি থাকলে পরিশ্রম করার ক্ষমতা কমে যায়। অল্পেই ক্লান্ত লাগে। এছাড়াও রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, জটিল রোগে ভোগার সম্ভাবনা থাকে।

ডায়েট মানে না খেয়ে থাকা নয়। এমন খাবার খেতে হবে যার মধ্যে পর্যাপ্ত পরিমাণে পুষ্টি রয়েছে। ক্যালোরি মেপে খাবার খেতে হবে। অতিরিক্ত কার্বোহাইড্রেট খাওয়া চলবে না।

স্বাস্থ্যই সকল সুখের মূল।

Related Articles

Back to top button