বিশেষ-প্রতিবেদন

তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে আওয়ামী লীগের আনন্দ মিছিল

হাবিবুর রহমান হাবিব, শাল্লা : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে সুনামগঞ্জের শাল্লা উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠন আনন্দ মিছিল করেছে।

বুধবার, ১৫ নভেম্বর সন্ধ্যায় উপজেলা নির্বাচন অফিসের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ শেষে আবার নির্বাচন অফিসের সামনে এসে শেষ হয়।

এরপর উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক সুবল চন্দ্র দাসের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগ নেতা লাল আমিন তালুকদারের সঞ্চালনায় এক সমাবেশে বক্তব্য রাখেন শাল্লা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট দিপু রঞ্জন দাস সহ অন্যান্য নেতা।

বক্তাগণ স্মার্ট হাওর অঞ্চল বিনির্মাণে সুনামগঞ্জ-২ আসনে মনোনয়ন প্রত্যাশী শাল্লা উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদের পক্ষে ঐক্যবদ্ধ থাকার আহ্ব

Related Articles

Back to top button