রাজনীতি

ভোটারের কাছে ভোট চাওয়ার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ

আজ সোমবার রাজধানীর ২৩, বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মাস্টার ট্রেইনারদের প্রশিক্ষণ কার্যক্রম শুরু করা হয়। আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনের আগে ঘরে ঘরে প্রত্যেক ভোটারের কাছে ভোট চাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়,উপজেলা পর্যায়ের এই প্রশিক্ষকদের প্রশিক্ষিত করার জন্য আওয়ামী লীগ বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মাধ্যমে একটি ‘মাস্টার ট্রেইনার’ গ্রুপ তৈরি করছে। যারা প্রতিটি জেলা-উপজেলা পর্যায়ে গিয়ে স্থানীয় প্রশিক্ষকদের প্রশিক্ষণ দেবে। স্থানীয় প্রশিক্ষকেরা প্রচারকারীদের প্রচার করাবে। প্রথম দফায় ১০০ শিক্ষক এ প্রশিক্ষণে অংশ নিবেন।

সকল ক্ষমতার উৎস জনগণ,ক্ষমতাসীন দল আওয়ামী লীগ তাই সিদ্ধান্ত নিয়েছে ঘরে ঘরে ভোট চাইবে আওয়ামী লীগ।

Related Articles

Back to top button