জাতীয়
মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশ ৪ নভেম্বর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা


মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশ ৪ নভেম্বর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন ৫ নভেম্বর থেকে সর্বসাধারণের জন্য তা খুলে দেওয়া হবে।
শুরুতে শুধু চার ঘণ্টার জন্য মেট্রোরেল চলবে আগারগাঁও-মতিঝিল অংশে। প্রথমে তিনটি স্টেশন চালু রাখা হবে।
মেট্রোরেলের কার্যালয়ে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক এসব তথ্য নিশ্চিত করেন।
মতিঝিল থেকে আগারগাঁও অংশে শুধু ফার্মগেট, বাংলাদেশ সচিবালয় এবং মতিঝিল স্টেশনে মেট্রোরেল থামবে বলে জানান ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক।
তিনি আরও বলেন, তবে বেলা সাড়ে ১১টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত আগারগাঁও থেকে উত্তরা উত্তর অংশে মেট্রো ট্রেনের সময় ও অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।



