বিনোদন

শাকিবের মার্কিন নায়িকা বাংলা শিখছেন

সুপারস্টার শাকিব খান গেল বছর ঘোষণা দিয়েছিলেন ‘রাজকুমার’ নামে সিনেমাতে অভিনয় করার। ছবিটি নির্মাণ করবেন ‘প্রিয়তমা’ খ্যাত পরিচালক হিমেল আশরাফ। এ ছবির নায়িকা চরিত্রে অভিনয় করবেন যুক্তরাষ্ট্রের অভিনেত্রী  কোর্টনি কফি।

এ  ছবির নায়িকা কোর্টনি ‘রাজকুমার’ সিনেমায় অভিনয় করার জন্য বাংলা ভাষা শিখছেন। এ খবর জানিয়েছেন নির্মাতা হিমেল আশরাফ নিজেই। প্রস্তুতির অংশ হিসেবে তিনি নিয়মিত বাংলা ভাষা শেখার চেষ্টা করছেন।সবসময় বাংলা বলবেন তা নয় ,কিন্তু গল্পের প্রয়োজনে তাকে বাংলা বলতে হবে তাই তিনি বাংলা ভাষা শিখছেন। কাজের ব্যাপারে নায়িকা খুব সিরিয়াস বলেও জানান পরিচালক।

ধারণা করা হচ্ছে প্রিয়তমাকে ছারিয়ে যাবে রাজকুমার ।

Related Articles

Back to top button