ধর্ম

শারদীয় দুর্গাপূজা উৎসবের মহা নবমী আজ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মহানবমী আজ মঙ্গলবার (২০ অক্টোবর, ২০২৬)।

নবমী তিথিতে দেবীর মহানবমী কল্পারম্ভ ও বিহিত পূজা অর্চনার মাধ্যমে দেশজুড়ে মণ্ডপে মণ্ডপে ভক্তদের ঢল নেমেছে। ১০৮টি নীল পদ্ম দিয়ে আজ দেবী দুর্গার বিশেষ আরাধনা করা হচ্ছে। মহানবমীর দিনে রাজধানী ঢাকাসহ সারা দেশের পূজামণ্ডপ গুলোতে বর্ণিল আলোকসজ্জা, ঢাকের বোলে আরতি এবং দেবীর চরণে অঞ্জলি দেওয়ার মাধ্যমে উৎসবের এক আনন্দঘন পরিবেশ বিরাজ করছে।

মহিষাসুর বধের চূড়ান্ত মূহূর্তের এই তিথিতে ভক্তরা দেবীর কাছে সুখ, সমৃদ্ধি ও বৈশ্বিক শান্তির প্রার্থনা করছেন। আগামীকাল বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সম্পন্ন হবে পাঁচ দিনব্যাপী এই মহোৎসব।

মহানবমী উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী তারেক রহমান হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়েছেন এবং দেশজুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মণ্ডপগুলোর নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে নির্দেশনা দেয়া হয়েছে।

Related Articles

Back to top button