জাতীয়

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল আজ শনিবার সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন।

ইসি কর্মকর্তারা জানান, রবিবার অনুষ্ঠিত হতে যাওয়া দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সর্বোচ্চ চেষ্টা করছে নির্বাচন কমিশন।

তারা জানান, সিইসি ভাষণে জাতিকে সংসদ নির্বাচনে ভোট দেওয়াসহ সুষ্ঠু নির্বাচনে প্রার্থীদের আহ্বান জানাবেন। বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে সিইসির ভাষণ সম্প্রচার করা হবে।

এদিকে নির্বাচন ঘিরে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সারাদেশের ভোটকেন্দ্রগুলোতে নিরাপত্তা জোরদার করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

শুক্রবার সন্ধ্যায় নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এমন নির্দেশনা দেওয়া হয়।

Related Articles

Back to top button