সুনামগঞ্জ-২ আসনে মনোনয়নের জন্য উপজেলা চেয়ারম্যান পদ থেকে আল আমিন চৌধুরী পদত্যাগ


হাবিবুর রহমান হাবিব,শাল্লা (সুনামগঞ্জ) থেকেঃ
সুনামগঞ্জ-২ দিরাই-শাল্লা সংসদীয় আসনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার লক্ষ্যে ১৯ নভেম্বর রবিবার সকালে বাংলাদেশ সচিবালয়ের স্থানীয় সরকার বিভাগে উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন শাল্লা উপজেলা পরিষদের চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চৌধুরী আব্দুল্লাহ আল-মাহমুদ (আল-আমিন চৌধুরী) এর পর বঙ্গবন্ধু এভিনিউয়ে অবস্থিত হয়ে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে আওয়ামীলীগের দলীয় ফরম সংগ্রহ করেন।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন পেতে চেয়ারম্যান পদ থেকে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ তিনি নিজেই।
জানযায় চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ (আল আমিন চৌধুরী) সুনামগঞ্জ -২ (দিরাই -শাল্লা ) আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী।
উনার আবেদনের প্রেক্ষিতে স্থানীয় সরকার বিভাগ শাল্লা উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদটি শূন্য ঘোষণা করেন।
সদ্য পদত্যাগকারী উপজেলা চেয়ারম্যান আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ আল-আমিন চৌধুরী’র সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি শাল্লা উপজেলার আওয়ামী লীগ মনোনীত নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান। দিরাই শাল্লার জনগণের সাপোর্ট নিয়ে আমি এমপি প্রার্থী। তিনি বলেন দিরাই-শাল্লার জনগণের দোয়া ও ভালবাসা নিয়ে চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করলাম। তিনি আরও বলেন, আমার দৃঢ় বিশ্বাস বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার আমাকে মনোনয়ন দিবেন। দিরাই-শাল্লা আসন থেকে নির্বাচিত হয়ে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নৌকার বিজয় উপহার দিব।
এবং দুই উপজেলাকে স্মার্ট, মডেল ও সন্ত্রাসমুক্ত উপজেলা হিসেবে গড়ে তুলব। সেই সাথে যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তনে আমার জীবন বিসর্জন দিতে প্রস্তুত আছি।



