আন্তর্জাতিক

সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য অতি জরুরি নির্দেশনা

সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের সতর্ক থাকার এবং স্থানীয় কর্তৃপক্ষের নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে। মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে এ সতর্কবার্তা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

নির্দেশনায় ঝুঁকিপূর্ণ ও জনবহুল স্থান এড়িয়ে চলার পাশাপাশি পরিস্থিতিসংক্রান্ত ছবি, ভিডিও এবং সংবেদনশীল তথ্য ধারণ, সংরক্ষণ, আদান-প্রদান কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে। সৌদি আরবের প্রচলিত আইন ও বিধিবিধান লঙ্ঘন করলে সংশ্লিষ্ট ব্যক্তিকে আইনি জটিলতায় পড়তে হতে পারে।

প্রবাসীদের স্থানীয় প্রশাসনের নির্দেশনা অনুসরণ, নির্ভরযোগ্য সূত্র থেকে পরিস্থিতির খবর সংগ্রহ এবং যাচাই না করা তথ্য প্রচার থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য বা দৃশ্য প্রকাশের আগে এর আইনগত ও নিরাপত্তাজনিত দিক বিবেচনায় নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

এদিকে, জরুরি প্রয়োজনে বাংলাদেশ দূতাবাসের সংশ্লিষ্ট সেবাকেন্দ্রের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

সৌদি আরবে কর্মরত ও বসবাসরত বিপুলসংখ্যক বাংলাদেশির জন্য এ ধরনের সতর্কবার্তা গুরুত্বপূর্ণ। সংশ্লিষ্টদের মতে, স্থানীয় আইন মেনে চলা, নিরাপত্তা নির্দেশনা অনুসরণ করা এবং দায়িত্বশীলভাবে তথ্য আদান-প্রদান করা প্রবাসীদের ব্যক্তিগত নিরাপত্তা ও আইনগত সুরক্ষার জন্য জরুরি।

Related Articles

Back to top button