স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নিরলস ভূমিকা রাখছে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মন্ত্রণালয়


গণপূর্ত অধিদপ্তরের অবদানের মধ্যে রয়েছে জাতীয় উন্নয়ন, জাতীয় নিরাপত্তা এবং আন্তর্জাতিক সম্পর্কের জন্য সকল ধরনের ভৌত ও সামাজিক অবকাঠামো নির্মাণ। এর কার্যক্রম দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত বিস্তৃত।
সরকারি ভবন এবং স্থাপনা নির্মাণ ও রক্ষণাবেক্ষণ, সরকারি পরিত্যক্ত সম্পত্তির সুষ্ঠু রক্ষণাবেক্ষণ এবং ব্যবস্থাপনা নিশ্চিত করা। নির্মাণ সামগ্রীর গুনগত মানের স্থিতিশীলতায় ভূমিকা রাখা,কেপিআই স্থাপনাসহ অন্যান্য সরকারি স্থাপনা নির্মাণ ও রক্ষণাবেক্ষণ।সরকারি বিভিন্ন স্থাপনার কাঠামো নকশা এ সকল কাজ হয়ে থাকেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মন্ত্রণালয়ের অধীনে।
তারই ধারাবাহিকতায় ২০২২-২০২৩ অর্থ বছরে নানা প্রকল্প বাস্তবায়ন করেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী অধিদপ্তর। ২২-২৩ অর্থ বছরে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী আওতায় মোট ৭ টি উন্নয়ন প্রকল্পের কাজ সমাধান করা হয়েছে।অনন্য মন্ত্রণালয়ের আওতায় গণপূর্ত অধিদপ্তর কতৃক বিগত অর্থ বছরে ৪ টি উন্নয়ন প্রকল্প,৬ টি উন্নয়ন প্রকল্পের গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট,স্বাস্থ্য অধিদপ্তরের আওতায় বিভিন্ন কাজ সম্পন্ন করেছে।এছাড়াও অনান্য কার্যক্রমের মধ্যে সারা বাংলাদেশের ১০৩ টি গণপূর্ত বিভাগে প্রায় ১৩ হাজার প্যাকেজের মাধ্যমে মেরামত ও সংস্কার কাজ সম্পন্ন করা হয়েছে।
বর্তমানে ২০২৩-২০২৪ অর্থ বছরে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মন্ত্রণালয়ের অধীনে বেশ কিছু প্রকল্পের কাজ চলমান আছে।উল্লেখযোগ্য প্রকল্পসমূহ হলোঃ
*পিরোজপুর জেলার সদর উপজেলায় স্বল্প ও মধ্যম আয়ের লোকদের জন্য সাইট এন্ড সার্ভিসেস আবাসিক প্লট উন্নয়ন প্রকল্প।
*চট্টগ্রামস্থ হালিশহর হাউজিং এস্টেটের জি ব্লকে আবাসিক ফ্ল্যাট নির্মাণ প্রকল্প (৩য় পর্যায়)।
চট্টগ্রামস্থ হালিশহর হাউজিং এস্টেটের এ ব্লকে অত্যাধুনিক এনএইচএ মাল্টি-পারপাস টাওআর নির্মাণ প্রকল্প।
*নোয়াখালী জেলার সোনাপুরে স্বল্প ও মধ্যম আয়ের লোকদের জন্য সাইট এন্ড সার্ভিসেস আবাসিক প্লট উন্নয়ন প্রকল্প।
*ঢাকার মিরপুর-১৬ নং সেকশনে স্বল্প ও মধ্যম আয়ের লোকদের নিকট বিক্রয়ের জন্য আবাসিক ফ্ল্যাট নির্মাণ প্রকল্প। (গৃহসূচনা ধামালকোর্ট)
*শেরপুর জেলার শ্রীবর্দী উপজেলায় স্বল্প ও মধ্যম আয়ের লোকদের জন্য সাইট এন্ড সার্ভিসেস আবাসিক প্লট উন্নয়ন প্রকল্প।
*”মোহাম্মদপুর হাউজিং এস্টেটের ‘এফ’ ব্লকে আবাসিক ফ্ল্যাট নির্মাণ” প্রকল্প।
*ঢাকার মিরপুরস্থ সেকশন–১১ এ বস্তিবাসীদের জন্য ভাড়াভিত্তিক ৫৩৩ টি আবাসিক ফ্ল্যাট নির্মান প্রকল্প।
ঢাকার ধানমন্ডি ও মোহাম্মদপুরস্থ বিভিন্ন পরিত্যক্ত বাড়ীতে আবাসিক ফ্ল্যাট নির্মান প্রকল্প (গৃহায়ন ধানমন্ডি)।
*ঢাকার মিরপুরস্থ ৯ নং সেকশনে ১৫ টি ১৪ তলা বিশিষ্ট আবসিক ফ্ল্যাট নির্মাণ প্রকল্প (স্বপ্ননগর-২)।
ঢাকাস্থ লালমাটিয়া নিউ কলোনীতে সরকারি কর্মকর্তাদের জন্যে ১৩২ টি (সংশোধিত ১৫৩ টি) আবাসিক ফ্ল্যাট নির্মাণ প্রকল্প।
*চট্টগ্রামস্থ হালিশহর হাউজিং এস্টেটের জি ব্লকে আবাসিক ফ্ল্যাট নির্মাণ প্রকল্প (৪র্থ পর্যায়)।
*হবিগঞ্জ জেলার সদর উপজেলায় স্বল্প ও মধ্যম আয়ের লোকদের জন্য সাইট এন্ড সার্ভিসেস আবাসিক প্লট উন্নয়ন প্রকল্প।
*জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ এর অধীনস্থ ১৯৬০ এর দশকে বাস্তবায়িত হাউজিং এস্টেটসমূহের অবকাঠামো উন্নয়ন ও পুনর্বাসন প্রকল্প।
*স্বল্প আয়ের মানুষের জন্য উন্নত জীবন ব্যবস্থা (LICHSP) প্রকল্প।
*”ঢাকার মিরপুরস্থ ৯ নং সেকশনে স্বল্প ও মধ্যম আয়ের লোকদের জন্য ১০ টি ১৪-তলা ভবনে আবাসিক ফ্ল্যাট নির্মাণ” (১ম পর্যায়) ‘স্বপ্ননগর-১’ প্রকল্প।
*মিরপুর ১৫ নং সেকশনে ১৪-তলা বিশিস্ট ১২৫০ বর্গফুট আয়তনের ১০০ টি ফ্ল্যাট নির্মান প্রকল্প।
ঢাকার লালমাটিয়া হাউজিং এস্টেটে সরকারী কর্মকর্তাদের জন্য ৭২ টি (সংশোধিত ৮৮ টি) আবাসিক ফ্ল্যাট নির্মান প্রকল্প।
*সিলেটের সুনামগঞ্জে সাইট এন্ড সার্ভিসেস আবাসিক প্লট উন্নয়ন প্রকল্প।
*”ঢাকাস্থ মিরপুরে সরকারী/আধা-সরকারী কর্মকর্তাদের জন্য ‘জয়নগর’ আবাসিক ফ্ল্যাট নির্মাণ” প্রকল্প।
কক্সবাজার সরকারি জমিতে আবাসিক ভবন নির্মাণ প্রকল্প।
*যশোর হাউজিং এস্টেটে এনএইচএ বাণিজ্যিক কমপ্লেক্স নির্মাণ প্রকল্প।
*Low Income Community Housing Support Project
*চট্টগ্রাম ফিরোজশাহ ও হালিশহর হাউজিং এস্টেট ১০-তলা বিশিষ্ট আবাসিক ফ্ল্যাট নির্মাণ প্রকল্প।
ঢাকাস্থ লালমাটিয়ায় কমিউনিটি সেন্টার কাম অফিস স্পেস নির্মান প্রকল্প।
*মাদারীপুর জেলার শিবচর উপজেলায় দাদাভাই উপশহর কমার্শিয়াল ও আবাসিক জোন উন্নয়ন প্রকল্প ( ২য় পর্যায়)।
*রাজশাহী জেলার তেরখাদিয়ায় সাইট এন্ড সার্ভিসেস আবাসিক প্লট উন্নয়ন প্রকল্প।
মাদারীপুর জেলার শিবচর উপজেলায় দাদাভাই উপশহর আবাসিক জোন উন্নয়ন প্রকল্প (৩য় পর্যায়)।
ঢাকার মিরপুর-১৬ নং সেকশনে স্বল্প ও মধ্যম আয়ের লোকদের নিকট বিক্রয়ের জন্য আবাসিক ফ্ল্যাট নির্মাণ প্রকল্প।
*ঢাকার লালমাটিয়া হাউজিং এস্টেটে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নিজস্ব কর্মচারীদের নিকট বিক্রয়ের জন্য ৫৪ টি আবাসিক ফ্ল্যাট নির্মান প্রকল্প।
*ঝিনাইদহ জেলার সদর উপজেলায় সাইট এন্ড সার্ভিসেস আবাসিক প্লট উন্নয়ন প্রকল্প।
নোয়াখালী জেলার মাইজদীতে (রেলওয়ে স্টেশন সংলগ্ন) স্বল্প ও মধ্যম আয়ের লোকদের জন্য সাইট এন্ড সার্ভিসেস আবাসিক প্লট উন্নয়ন প্রকল্প।
*ঝালকাঠী জেলার নলছিটি উপজেলায় পূর্বচর দপদপিয়া মৌজায় স্বল্প ও মধ্যম আয়ের লোকদের জন্য সাইট এন্ড সার্ভিসেস আবাসিক প্লট উন্নয়ন প্রকল্প।
*চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার কিসমত জাফরাবাদ মৌজায় নির্মান ও মধ্যম আয়ের লোকদের জন্য সাইট এন্ড সার্ভিসেস আবাসিক ও বাণিজ্যিক প্লট উন্নয়ন প্রকল্প।
কুষ্টিয়া হাউজিং এস্টেটে সাইট এন্ড সার্ভিসেস আবাসিক প্লট উন্নয়ন প্রকল্প (৪র্থ পর্যায়)।
মেধা, দক্ষতা ও যোগ্যতাকে দেশপ্রেমের সঙ্গে সমন্বয় করে গণপূর্ত অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের কাজ করার আহ্বান জানিয়েছেন গণপূর্ত মন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে উন্নয়ন ও অগ্রগতি সাধিত হয়েছে। এ সময় বাস্তবায়িত হয়েছে বিভিন্ন মেগা প্রকল্প।এতে নিরলস ভূমিকা পালন করে যাচ্ছে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মন্ত্রণালয়।



