জাতীয়

জাতীয় গ্রিডে আকস্মিক বিদ্যুৎ প্রবাহ বিপর্যয়

আজ মঙ্গলবার দুপুরে ঢাকা ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে জাতীয় গ্রিডে আকস্মিক বিদ্যুৎ প্রবাহ বিপর্যয় ঘটেছে।

ঢাকা, চট্টগ্রামসহ দেশের বড় একটি অংশে আকস্মিক বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাথমিক পর্যায়ে বিদ্যুৎ বিপর্যয়ের সঠিক কারণ জানা যায়নি ও তদন্ত চলছে।

এর আগে ২০২২ সালের ৪ অক্টোবর যমুনা সেতুর পূর্ব পাশে গ্রিড ফেল করায় ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ অঞ্চলের প্রায় ৬০ শতাংশ এলাকা দীর্ঘ সময় বিদ্যুৎহীন ছিল।

Related Articles

Back to top button