শিক্ষা
একাদশ শ্রেণিতে ভর্তিতে তৃতীয় ধাপে অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু আজ


একাদশ শ্রেণিতে ভর্তিতে তৃতীয় ধাপে অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে আজ বুধবার। মোবাইল ব্যাংকিংয়ে ১৫০ টাকা ফি পরিশোধের পর এ আবেদন করা যাবে।
শেষ ধাপে আবেদন চলবে আগামীকাল বৃহস্পতিবার রাত ১১টা পর্যন্ত। এ ধাপের ফল প্রকাশ করা হবে ২৩ সেপ্টেম্বর। ২৪ ও ২৫ সেপ্টেম্বর তৃতীয় ধাপের নির্বাচন নিশ্চায়নের সুযোগ দেওয়া হবে।
প্রথম ও দ্বিতীয় ধাপ মিলিয়ে এ পর্যন্ত একাদশ শ্রেণিতে ভর্তি প্রক্রিয়ায় রয়েছেন ১২ লাখ ৫১ হাজার ৯২৮ জন শিক্ষার্থী। এসএসসি ও সমমান পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীর হিসাবে এখনো সাড়ে ৩ লাখের বেশি শিক্ষার্থী ভর্তি প্রক্রিয়ার বাহিরে রয়েছে।



