শিক্ষা
বরিশাল বিশ্ববিদ্যালয়ের সংঘাত বন্ধ ও নিরাপত্তার দাবিতে ছাত্র অধিকার পরিষদের স্মারকলিপি


ববি ক্যাম্পাসে শান্তি-শৃঙ্খলা রক্ষা, বিভাগভিত্তিক সংঘাত বন্ধ এবং শিক্ষার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মামুন অর রশীদ বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, ববি শাখা। রোববার দুপুরে উপাচার্যের কার্যালয়ে উপস্থিত হয়ে সংগঠনের নেতারা এ স্মারকলিপি পেশ করেন। এ সময় শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে তিন দফা দাবি তুলে ধরেন তারা।
তারা আরও উল্লেখ করেন, ক্রমাগত বিশৃঙ্খলার কারণে সাধারণ শিক্ষার্থীদের স্বাভাবিক পড়াশোনা ব্যাহত হচ্ছে এবং পুরো ক্যাম্পাসে আতঙ্ক ও অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়েছে। প্রশাসন যদি অবিলম্বে নৈরাজ্য রোধে আপসহীন ও দৃশ্যমান পদক্ষেপ না নেয়, তবে যেকোনো সময় অপূরণীয় বা প্রাণঘাতী দুর্ঘটনা ঘটতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তারা।



